বাণিজ্য

শ্রমিকরা বাসায় থাকুন বেতন দেয়া হবে: বিকেএমইএ

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে দেশের সব নিট কারখানাগুলো বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

২৮ মার্চ শনিবার থেকে শুরু হয়ে এ বন্ধ চলবে ৪ এপ্রিল পর্যন্ত। বিকেএমইএর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বন্ধের এ সময়ে শ্রমিকদের নিজ বাসায় অবস্থান করতে করতে বলা হয়েছে। আর পরিবেশ ভালো মন্দ যাই হোক শ্রমিকরা যথাসময়ে তাদের বেতন পেয়ে যাবেন বলেও জানিয়েছে সংগঠনটি।

এর আগে ২৬ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে এক বার্তায় শ্রমিকদের সুরক্ষায় পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

একইদিনে বিকেএমইএ সভাপতি সেলিম ওসমানও একই আহ্বান জানিয়েছিলেন। কারখানার অর্ডার বন্ধ আর শ্রমিকদের স্বাস্থ্যের কথা ভেবে এর পরদিনই সব নিট কারখানা বন্ধ ঘোষণা করেন তিনি।

বিকেএমইএ সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় শ্রমিক অসুস্থ হয়ে পড়লে এ শিল্প ঘুরে দাঁড়াতে পারবে না। এই শিল্পকে বাঁচাতে হলে অবশ্যই শ্রমিকের স্বাস্থ্যসেবার বিষয়টি আন্তরিকভাবে দেখতে হবে।

বিকেএমহএ সভাপতি সেলিম ওসমান বলেন, সবার মাঝে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থা আমার শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমি কীভাবে ঘুরে দাঁড়াবো। আমি বাসায় থেকে কারখানা চালাবো আর শ্রমিক এ অবস্থায় কারখানায় কাজ করবে এটা হয় না। আমার অর্ডার বন্ধ হয়ে আছে। এ অবস্থায় কেন শ্রমিককে কারখানায় যেতে হবে? রাস্তায় একটা আতঙ্কের মধ্যে কারখানায় যাচ্ছে তারা। এটা হয় না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা