বাণিজ্য
করোনাভাইরাস

দেশের সব নিট কারখানা বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের সব নিট পোশাক কারখানা আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পোশাক-শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

শুক্রবার (২৭মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন সংগঠনের সভাপতি সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। নির্দেশনায় বলা হয়, "বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য।

'মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে।' এজন্যই দেশের স্বার্থে সরকার সকল প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বিকেএমইএ থেকেও গত ২৫ মার্চ চিঠিতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।"

নির্দেশনায় আরও বলা হয়, 'কারখানা ছুটির সময় শ্রমিকরা যিনি যেখানে অবস্থান করছেন, তিনি যেন সেখানেই অবস্থান করেন, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। তাদের বোঝাতে হবে, এটা কোনো ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যিনি যেখানে অবস্থান করেন, তাকে সেখানেই থাকতে হবে।'

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রধানমন্ত্রী রপ্তানিমুখী শিল্পকে করোনা আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা এই শিল্পখাতের জন্য প্রদান করেছেন।

এমন প্রেক্ষাপটে আমাদের কারণে কোনো শ্রমিকের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য কোনোভাবেই আতঙ্কিত না হয়ে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে সাদৃশ্য রেখে বিকেএমইএর সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা আপাতত ৪ পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো। কারখানা ছুটিকালীন কারখানার শ্রমিকরা যে যেখানে অবস্থান করছে সে যেন সেখানেই অবস্থান করে তা নিশ্চিত করতে হবে। তাদের বুঝাতে হবে, এটা কোনো ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যে যেখানে অবস্থান করছেন তাকে সেখানেই থাকতে হবে।'

শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১১২ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন। অপরদিকে ১ লাখ ২৪ হাজার ৩৯৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। আর মারা গেছে সব মিলিয়ে ৫ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা