প্রতীকী ছবি
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে আসছে ই-মেইল লগইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক: যোগাযোগ ছাড়াও বর্তমানে অফিসিয়াল বহু কাজে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। তাই গোপনীয়তা ও নিরাপত্তা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: কোন ইমোজির কী অর্থ

এসব দিক মাথায় রেখেই এর আগেও একাধিক ফিচার এনেছে মেটার হোয়াটসঅ্যাপ। এবার নিরাপত্তায় আসছে বাড়তি নজর।

হোয়াটসঅ্যাপে চালু হতে যাচ্ছে ই-মেইল ভেরিকেশন। অর্থাৎ ব্যবহারকারী ই-মেইলের মাধ্যমে অ্যাকাউন্ড ভেরিফাই করতে পারবেন।

আরও পড়ুন: সেনেগালে টিকটক নিষিদ্ধ!

তবে এটি বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ই-মেইল ভেরিফিকেশন না-ও করতে পারেন।

মেটার পক্ষ থেকে জানানো হয়, আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। শুধু নিরাপত্তার স্বার্থেই এ ফিচার আসছে, তা নয়। এতে আরও কিছু সুবিধা রয়েছে।

আরও পড়ুন: টিকটকে টেক্সট পোস্ট ফিচার!

ধরুন, রাস্তায় বেরিয়ে মোবাইল হারিয়ে ফেলেছেন। সেই সাথে হারিয়েছে সিমও। ফলে পুরোনো হোয়াটসঅ্যাপে লগইন করা বেশ জটিল। এ অবস্থায় ই-মেইল দিয়ে সহজেই লগইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে।

আবার নেটওয়ার্ক সমস্যার জন্য ওটিপি না এলে সেক্ষেত্রেও ই-মেইল ব্যবহার করে সহজেই হোয়াটসঅ্যাপে লগইন করা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা