ছবি-সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে শেয়ারিং

সান নিউজ ডেস্ক : বিশ্বের বহুল জনপ্রিয় শেয়ারিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার্স। অচিরেই অ্যাপের আসন্ন বৈশিষ্ট্য হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ফেসবুকে স্ট্যাটাস আপডেট সুবিধা অবমুক্ত করবে। যা হোয়াটসঅ্যাপ ভক্তদের জন্য অ্যাপ থেকে ফেসবুকে একই স্ট্যাটাস সরাসরি প্রকাশ পদ্ধতি সহজ করবে।

আরও পড়ুন : ঈদের আগে ও পরে ফিলিং স্টেশন খোলা

জানা গিয়েছে, নতুন এক ধরণের একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যেখানে ইউজাররা হোয়াটসঅ্যাপ না ছেড়েই ফেসবুকে স্টোরি আপলোড করতে পারবে। Wabetainfo-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে ফিচারটি পরীক্ষা শুরু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম। বর্তমানে দুই অ্যাপে স্টোরি আপলোড করতে হলে আলাদা আলাদা করতে হয়। কিন্তু এই ফিচারের ফলে এবার থেকে তা আর করতে হবে না।

রিপোর্ট বলছে, নতুন বৈশিষ্ট্যটি ভক্তদের জন্য দু ধরনের প্ল্যাটফর্মে তাদের স্ট্যাটাস আপডেট ম্যানুয়ালি শেয়ার না করে বরং নতুন কিছু পোস্ট করার সময় তাদের জন্য অ্যাপ থেকে অ্যাপে তথ্য বিনিময় সহজ করবে। বর্তমানে ইনস্ট্রাগ্রামে এমন সুবিধা চালু আছে। ইনস্টাগ্রামে পোস্ট করা একই স্ট্যাটাস সরাসরি ফেসবুকেও শেয়ার করা যায়।

আরও পড়ুন : বঙ্গবাজারে আগুন, দুর্ঘটনা নয় নাশকতা!

নতুন বৈশিষ্ট্যেয় সামাজিক যোগাযোগে সময় ও শ্রম সাশ্রয় হবে। নতুন ফিচারটি অ্যানড্রয়েড এবং আইওএস দু ধরনের অপারেটিং সিস্টেমেই কাজ করবে।

তা ছাড়া ‘অডিও চ্যাট’ নামে আরও একটি বৈশিষ্ট্য উন্নয়নে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের ভবিষ্যত আপডেটে আলাপচারিতায় নতুন সুবিধা যুক্ত হবে। বৈশিষ্ট্যটি চ্যাট হেডারে একটি নতুন ওয়েভফর্ম আইকন অন্তর্ভুক্ত করবে। যা অডিও চ্যাট করার মতো সুবিধা দেবে। ইন্টারফেসে কিছু নান্দনিক আদল আসব বলেও জানা গেছে।

নতুন ফিচার হোয়াটসঅ্যাপের গুরুত্ব বাড়াবে। ভক্তদের সর্বোত্তম সম্ভাব্য অভিজ্ঞতায় নতুন কিছু যুক্ত করবে। নানা কারণে হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ছে বলে নতুন নতুন সুবিধা যুক্ত করতে কাজ করছে অ্যাপটির কর্তৃপক্ষ। আন্ত:বিনিময় সুবিধা দিলে অ্যাপগুলো একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন না থেকে বরং পরিপূরক হিসেবে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে সামর্থ্য হবে।

আরও পড়ুন : সিসি ক্যামেরা বসাচ্ছে ইরান

নতুন বৈশিষ্ট্যেয় স্ট্যাটাস আপডেট প্ল্যাটফর্মে বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগ আরও সহজ করবে। অন্যদিকে ‘অডিও চ্যাট’ সুবিধা অ্যাপ ভক্তদের একে অন্যের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করতে সহায়ক হবে।

সূত্র বলছে, দ্রুতই সুবিধাগুলো সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ভক্তদের জন্য উন্মোচন করা হবে। তখন ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে ইন-আউট আরও সহজবোধ্য ও জনপ্রিয় হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা