ফেসবুক
টেকলাইফ

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমেছে

সান নিউজ ডেস্ক: ফেসবুক হলো বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি ফেসবুকের নাম পরিবর্তন করে রাখা হয়েছে মেটা। বিশ্বের অন্যতম ধনী মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেছেন। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

আরও পড়ুন: টাকা থাকলেও খাদ্য পাওয়া যাবে না

এসময় আয় হয়েছে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় এক শতাংশ কম। বৃহস্পতিবার (২৮ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, এসময়ে কোম্পানির নেট লাভ কমেছে অনেক বেশি। বছরের ভিত্তিতে নেট আয় ৩৬ শতাংশ কমে প্রায় ছয় দশমিক সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রতি বিজ্ঞাপনের গড় মূল্যে ১৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে মেটা। বর্তমান সময়ের অর্থনৈতিক নিম্নমুখিতার কারণে অনলাইনে বিজ্ঞাপনের চাহিদা কমেছে। তাতেই এমন পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।

তাছাড়া ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও কমেছে। ব্যবহারকারীর সংখ্যা ২ দশমিক ৯৩৬ বিলিয়ন থেকে কমে ২ দশমিক ৯৩৪ বিলিয়নে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

এদিকে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, পতন প্রত্যাশিত ছিল ও এটি ইউক্রেনের যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইন্টারনেট ব্লকের জন্য দায়ী।

এর আগে জুকারবার্গ জানান, কোম্পানি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ৩০ শতাংশ জব কমানোর পরিকল্পনা করেছে। এসময় তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা