টেকলাইফ

বন্ধ হয়ে গেল অ্যালেক্সা ডটকম

সান নিউজ ডেস্ক: পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্ধারিত দিনেই বন্ধ হয়ে গেল ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক প্রতিষ্ঠান অ্যালেক্সা ডটকম। ২০২২ সালের পহেলা মে (সোমবার) বন্ধ হওয়া কথা ছিল ওয়েবসাইটির।

আরও পড়ুন: আজ পবিত্র ঈদুল ফিতর

অ্যালেক্সা ডটকম এক নোটিশে জানিয়েছে, গত ১ মে থেকে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এরই সঙ্গে দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে বন্ধ করল অ্যামাজনের মালিকানাধীন এই প্রতিষ্ঠান।

অ্যালেক্সা তাদের নোটিশে লিখেছে, দুই দশকেরও বেশি সময় ধরে আপনার ডিজিটাল শ্রোতাদের খুঁজে পেতে, পৌঁছাতে এবং রূপান্তর করতে সাহায্য করার পর আমরা ২০২২ সালের ১ মে -তে Alexa.com-কে অবসর নিয়েছি। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কীওয়ার্ড রিসার্চ এবং আরও অনেক কিছুর জন্য আমাদেরকে আপনার কাছে যাওয়ার সংস্থান করার জন্য আপনাকে ধন্যবাদ।

বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে এর আগে অ্যালেক্সা থেকে জানানো হয়েছিল, কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার কারণেই দীর্ঘ ২৫ বছর ধরে অ্যালেক্সা তাদের গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: *ঈদ উদযাপনে রোহিঙ্গারা; বসছে শিশুমেলা *

এর পর থেকে প্রতিষ্ঠানটিতে যাদের দীর্ঘমেয়াদি সাবস্ক্রিপশন নেওয়া ছিল কেবল তারাই চলতি বছরের ১ মে পর্যন্ত সাবস্ক্রিপশনের সুবিধা পেয়েছেন। বন্ধ হওয়ার পূর্বেই ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

ডিজিটাল এই সময়ে অ্যালেক্সা ডটকম এখন সবার কাছেই পরিচিত। ১৯৯৬ সালে যাত্রা শুরু করে অ্যালেক্সা। ১৯৯৯ সালে এটির অধিগ্রহণ করে অ্যামাজন।ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যেতো অ্যালেক্সায়। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন সাইটের র‌্যাংক কত তাও দেখা যেতো অ্যালেক্সায়। বে অ্যালেক্সা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আর সেই সুযোগ থাকছে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা