টেকলাইফ

টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনেই নিলেন ধনকুবের ইলন মাস্ক। মার্কিন শিল্পপতি টুইটারের ১০০ শতাংশ শেয়ার কিনে নিলেন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলার হিসাবে তার খরচ পড়ল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। এই পুরো টাকাটা নগদেই দিচ্ছেন টেসলার মালিক।

আরও পড়ুন: তাহসান-তিশার ‘মানি মেশিন’

এছাড়া টুইটারের মালিক হওয়ার পরপরই এক টুইটে ইলন মাস্ক বলেন, আমি আশা করি, আমার কট্টর সমালোচকও টুইটারে থাকতে পারবে, কারণ এটিকেই বাকস্বাধীনতা বলে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের কর্তৃত্ব নিয়েছেন এই ধনকুবের। ইলন মাস্কের এই প্রস্তাব গ্রহণ করেছে টুইটারের পরিচালনা পর্ষদ।

ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের মালিক হওয়ার পর ইলন মাস্ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বাকস্বাধীনতা হলো কার্যকরী গণতন্ত্রের ভিত্তি এবং টুইটার বাকস্বাধীনতার ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক হয়।

এর আগে গত ১৪ এপ্রিল প্রথম ইলন মাস্ক টুইটার কেনার জন্য প্রকাশ্যে বলেন, এটাই তার সেরা এবং চূড়ান্ত প্রস্তাব। টুইটার বোর্ডের তরফে ব্রেট টেলর জানিয়েছেন, দীর্ঘ বৈঠকের মধ্যে দিয়ে মাস্কের প্রস্তাব ভাবনা চিন্তা করা হয়েছে। তার পর সবদিক খতিয়ে দেখে শেয়ার মূল্য, আর্থিক নিশ্চয়তা পর্যবেক্ষণ করে মাস্কের প্রস্তাব গৃহীত হয়। টুইটারের সিইও পরাগ আগরওয়াল বলেছেন, আমাদের পুরো টিমের জন্য ভীষণ গর্ব হচ্ছে।

আরও পড়ুন: আসামির স্ত্রীর বটির কোপে জখম পুলিশ

উল্লেখ্য, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সংস্থার বেশ কিছু শেয়ারহোল্ডারের সঙ্গে ব্যক্তিগত স্তরে সাক্ষাৎ করেন মাস্ক। তাদের কাছেই নিজের চূড়ান্ত প্রস্তাব রাখেন। ভিডিও কলেও নিজের দর নিয়ে আলোচনা করেন।

টুইটারে ৮ কোটি ৪২ লাখের বেশি অনুসারী ইলন মাস্কের। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার কোনো অ্যাকাউন্ট নেই। ফেসবুকের বিরুদ্ধে রীতিমতো নাখোশ তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা