দেশের ৯৮ ভাগ এলাকায় ফোর-জি পৌঁছেছে- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার
টেকলাইফ

দেশের ৯৮ ভাগ এলাকায় ফোর-জি পৌঁছেছে

সান নিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় ফোর-জি নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম হয়েছি কিন্তু সব মানুষের কাছে স্মার্টফোন পৌঁছাতে পারিনি। জনগণের কাছে ফোরজি সেট পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে সাধারণ মানুষ উপকৃত হবে।

আরও পড়ুন : পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

রোববার (১০ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে স্থাপিত কারখানা থেকে উৎপাদিত অপ্পো মোবাইল ফোনের নতুন মডেল ‘এফ ২১-প্রো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে দেশে ১৪টি মোবাইল উৎপাদন কোম্পানি মোবাইল সেট উৎপাদন করছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল যন্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

মেড ইন বাংলাদেশ মোবাইল সেট দেশের শতকরা প্রায় ৭০ ভাগ চাহিদা মেটাতে সক্ষম। ক্রমান্বয়ে সেটি শতভাগে উন্নীত হবে বলেও জানান তিনি।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে উৎপাদিত ডিজিটাল যন্ত্রের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নের প্রতি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আমি টাকা দিয়ে ডাটা কিনব, যত দিনে খুশি ডাটা ব্যবহার করবো। বাজার থেকে চাল কিনলে দোকানদার কি আমাকে শর্ত দেয় যে ৭ দিনে চাল খেতে হবে।

আরও পড়ুন : ধর্ষণ আইন সংশোধনে হাইকোর্টের রুল

মন্ত্রী প্রশ্ন করেন অপারেটরের নেটওয়ার্ক ঠিক না থাকলে আমি কি মেয়াদের মাঝে আমার ডাটা ব্যবহার করতে পারবো? মন্ত্রী টেলিটককে এজন্য ধন্যবাদ দেন এবং সবাইকে টেলিটকের মতো মেয়াদহীন ডেটা প্যাকেজ প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা