টেকলাইফ

সোশ্যাল মিডিয়ায় ‘সবচেয়ে খারাপ’ ইনস্টাগ্রাম

সান নিউজ ডেস্ক: ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন বলেছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম ‘সবচেয়ে খারাপ’ ও বিপজ্জনক। বিশ্বখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ফেসবুকের নিজস্ব গবেষণা বলছে, ব্যাপারটা এমন নয় যে ইনস্টাগ্রাম শুধু কিশোরীদের জন্য বিপজ্জনক বা তাদের ক্ষতি করছে, বরং এটি অন্য যে কোনো সামাজিক মাধ্যমের তুলনায় খারাপ।

হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া গবেষণার মধ্যে ওই বিষয়টি মার্কিন সিনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। কিশোরবয়সীদের ওপর ইনস্টাগ্রামের প্রভাব বিষয়ে তিনি সাক্ষ্য দেবেন।

এদিকে, বিশ্বখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ‘ফেসবুক ফাইলস’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের সূত্র ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। পুরো বিষয়টি গড়িয়েছে মার্কিন সিনেট পর্যন্ত। এর মধ্যেই জনসমক্ষে এসেছেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গবেষণা ও নথিপত্র ওয়াল স্ট্রিট জার্নালের কাছে সরবরাহকারী সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন।

ফেসবুকের অভ্যন্তরীণ বিষয়ে তিনি বলেন, ফেসবুকে আমি যেটা বারবার দেখেছি সেটা হলো, জনসাধারণের জন্য কোনটা ভালো আর ফেসবুকের জন্য কোনটা ভালো, তার মধ্যে স্বার্থের দ্বন্দ্ব। আর ফেসবুক প্রতিবারই আরও বেশি মুনাফা অর্জনের মতো নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা