টেকলাইফ

ভিপিএন ঠেকাতে কোরআন ছুঁয়ে শপথ

সান নিউজ ডেস্ক: তুর্কমেনিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা বলছেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার আটকাতে তাদের কোরান ছুঁয়ে শপথ করানো হচ্ছে।

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির বেশ কয়েক জন বাসিন্দা জানিয়েছেন, বাড়িতে ইন্টারনেট সংযোগ নেওয়ার আবেদন করার পর তাদের কোরআন ছুঁয়ে শপথ করতে হচ্ছে যে তারা কখনোই ভিপিএন ব্যবহার করবে না।

তুর্কমেনিস্তানের ভিপিএন ব্যবহার অবৈধ। তবে সরকারি বিধিনিষেধ এড়িয়ে দেশটিতে এর ব্যাপক ব্যবহার রয়েছে। তুর্কমেনিস্তানে গত কয়েক বছর ধরেই বেশ কিছু ওয়েবসাইট ব্লক করে রাখা হয়েছে। এর মধ্যে ফেসবুক, ইউটিউব, টুইটারও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টারনেট ব্যবহারকারী বলেন, বাড়িতে ওয়াইফাই-এর জন্য প্রয়োজনীয় সব নথি জমা দিয়ে আবেদন করে দেড় বছর অপেক্ষা করেছি। এখন তারা বলছে আমাকে কোরআন ছুঁয়ে শপথ করতে হবে যে ভিপিএন ব্যবহার করবো না।কিন্তু ভিপিএন ছাড়া কোথাও প্রবেশ করা যায় না। জানি না এখন কী করতে হবে।

স্থানীয় সংবাদমাধ্যম আরএফই/আরল-এর এক প্রতিনিধি জানিয়েছেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যেক গ্রাহককে কোরআন ছুঁয়ে শপথ করতে বলছেন যাতে তারা ভিপিএন ব্যবহার না করেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা