টেকলাইফ

অপ্রাপ্তবয়স্কদের ছবি দেখাবে না গুগল

সান নিউজ ডেস্ক: জীবনযাপন দিন দিন ডিজিটাল হওয়ার পাশাপাশি বাড়ছে সাইবার অপরাধও। সাইবার অপরাধ ঠেকাতে নিয়ম ও নিরাপত্তা শর্তে নিয়মিত পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। ইতোমধ্যে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তায় ইমেজ সার্চে বিশেষ ফিচার যোগ করেছে গুগল।

নতুন যুক্ত এই নিরাপত্তা বৈশিষ্ট্যে ইমেজ সার্চ থেকে ১৮ বছরের চেয়ে কম বয়সীদের ছবি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। যেসব অভিভাবকরা চান না, তাদের সন্তানদের ছবি গুগলে দেখানো হোক, বিষয়টি তারা শুধু গুগলকে জানালেই হবে। এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক গ্রাহক নিজে অথবা তাদের অভিভাবকরা নিজস্ব ইমেল আইডি থেকে গুগল কর্তৃপক্ষকে এই অনুরোধ জানাতে পারেন।

তবে গুগলের এই সুবিধা শুধু ইমেজ সার্চেই সীমাবদ্ধ থাকবে। কোনো ওয়েবসাইটে ছবি ব্যবহার করা হলে সেটি সরানোর দায় গুগল নেবে না। যদিও গুগল দাবি করছে, এই ফিচারের মাধ্যমেই অনেকাংশে বিপদমুক্ত হওয়া যাবে। কেননা, অপরাধীরা টার্গেট ব্যক্তিকে নজরে রাখতে ইমেজ সার্চ অপশনই ব্যবহার করে।

গুগলের নতুন এই সুবিধা শুধু গুগল সার্চে নয়, ইউটিউব, গুগল সার্চ অ্যাপ এবং গুগল অ্যাসিস্ট্যান্টেও থাকবে।

কমবয়সীদের পড়াশোনার সুবিধার্থে সেফটি সার্চ অপশন আগেই যুক্ত করেছিল গুগল। অ্যাকাউন্টে এটি চালু থাকলে গ্রাহককে অনাকাঙ্খিত বিষয়বস্তু থেকেও দূরে রাখবে গুগল। এছাড়া গুগল প্লে স্টোরেও বিশেষ নিরাপত্তা বিভাগ রেখেছে গুগল, যার মাধ্যমে ছেলেমেয়েরা কী খোঁজাখুঁজি করছে, তা জানতে পারবেন মা-বাবা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা