টেকলাইফ

যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফেসবুক প্রোফাইল

সান নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের সম্পৃক্ততা বেড়েছে অনেকাংশে। নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, সময় কাটানো ছাড়াও ব্যবসার একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে ফেসবুক। এ কারণে ফেসবুকে ছবি ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তাই ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখা অনেক জরুরি। কারণ বর্তমান সময় অনেকেই ফেসবুকে প্রতারিত হচ্ছেন। আবার হ্যাকিংয়ের ঘটনাও ঘটছে।

তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিনগুলো জানিয়েছে, কয়েকটি কৌশল অবলম্বন করলেই সুরক্ষিত রাখা যায় ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখার জন্য ব্যবহারকারীদের প্রোফাইলে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ করে রাখা দরকার। এর ফলে অচেনা কেউ কারো প্রোফাইলে ঢুকতে পারবে না। এছাড়াও প্রোফাইল লক করে রাখলেও এ জাতীয় সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। এই ফিচারের ফলে অচেনা ব্যক্তিরা প্রোফাইল দেখতে পারবে না।

তবে প্রোফাইলে থাকা বন্ধুরা ফেসবুকের প্রোফাইল দেখতে পারবেন। পাশপাশি নিজের প্রোফাইল কাদের দেখাতে চান সেই বিষয়ে ধারণা রাখতে হবে। সে অনুযায়ী নিজের টাইম লাইন ঠিক করতে হবে। এর ফলে কোনো পোস্ট বা শেয়ার করা হলে তা সহজেই নির্দিষ্ট কিছু ব্যক্তি দেখতে পারবেন। অচেনা কেউ এই পোস্ট দেখতে পারবেন না।

নিজের ফেসবুক টাইমলাইনে কী রাখতে চান সেই বিষয়েও ধারণা রাখতে হবে। এছাড়া পুরনো পোস্ট বা ছবি ডিলিট করে দিতে হবে। এর ফলে সহজেই প্রোফাইল নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে সকলের। তাই মনে করা হচ্ছে নিজেদের ফেসবুক প্রোফাইল বাঁচানোর জন্য মানুষের কাছে এই কয়েকটি পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ। আর এর ফলে সহজেই হ্যাকারদের হাত থেকে রক্ষা করা যাবে ফেসবুক প্রোফাইল। পাশাপাশি ফেসবুকের প্রয়োজনীয় তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন পরবে না।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা