টেকলাইফ

একুশ উপলক্ষে বাংলায় মেসেজ পাঠালে চার্জ অর্ধেক

নিজস্ব প্রতিবেদক : একুশের প্রথম প্রহর থেকেই মোবাইল ফেনে বাংলায় এসএমএস (মেসেজ) পাঠানোর চার্জ অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সে হিসেবে যেকোনও অপারেটর থেকে বাংলা বর্ণে এসএমএস পাঠালে চার্জ পড়বে ২৫ পয়সা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ-টিএমজিবি আয়োজিত এক ওয়েবিনারে টেলিযোগাযোগমন্ত্রী এ কথা জানান।

‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপনিকের নির্বাহী কমিটিতে নির্বাচিত প্রথম বাংলাদেশি প্রযুক্তিবিদ সুমন আহম্মেদ সাবির। এ ছাড়া জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির, দেশের প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি এবং বাক্যের সভাপতি, সাধারণ সম্পাদক ওয়েবিনারে বক্তব্য দেন।

ওয়েবিনারে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়াতে এবং বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়ন করছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। এই প্রকল্পের কাজ শেষ হলে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার কাজ সহজ হবে। এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে বাংলা বর্ণ এতো দিন যে বৈষম্যের শিকার হয়েছে, রাত থেকে তার অবসান ঘটছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা