সংগৃহীত ছবি
খেলা

বর্ষসেরা ক্রিকেটার খাজা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ২০২৩ সালের বর্ষসেরা টেস্টে ক্রিকেটার নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আইসিসির পুরস্কারটি লুপে নিতে খাজাকে কঠোর প্রতিযোগিতা করতে হয়েছে তারই সতীর্থ ট্রাভিস হেডের সঙ্গে। এছাড়া বর্ষসেরার স্বীকৃতি পাওয়ার দৌড়ে ছিলেন ভারতের ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তাদের ৩ জনকে হারিয়ে বর্ষসেরার পুরস্কারটি নিজের ঘরে তুলেছেন খাজা।

গত বছর প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সে আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন খাজা। যে কারণে ডানহাতি এই অসি ওপেনারকেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি।

আরও পড়ুন : সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

গেল বছর পুরোটা সময়ই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন খাজা। ২০২২ সালের রানখরা কাটিয়ে পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেন এই অসি ওপেনার। পুরো বছরে ১৩ ম্যাচ খেলে ৯৩ গড়ে মোট ১ হাজার ২১০ রান করেছেন তিনি।

ওই বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি খাজার ক্যারিয়ারের সেরা সিরিজ। সেই সিরিজে ৪ ম্যাচে ৩৩৩ রান করেছেন তিনি। এক সেঞ্চুরি আর ২ ফিফটিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন খাজা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা