ফাইল ছবি
খেলা

সাকিবের ব্যাটিং-বোলিং মিস করব

স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ জুন আফগানিস্তান সিরিজে ঘরের মাঠে একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। তার আগে ২৯ মে দলীয় অনুশীলন শুরু করবে বাংলাদেশ। তবে ইনজুরির কারণে আসন্ন টেস্ট থেকে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

আরও পড়ুন: আইসিসিকে চিঠি দেবে বিসিবি

এক সাকিব না থাকলে নির্বাচকদের জন্য দল গড়া কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ ব্যাটিং-বোলিং দুই দিকটাই ভাবতে হয় তখন।

বৃহস্পতিবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়ায় জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব। আমার মনে হয় বাকি যারা দলে আছে তাদের দায়িত্ব সেই কাজটা করে দেওয়া।’

আরও পড়ুন: ক্ষমা চাইলেন লা লিগা প্রেসিডেন্ট

তিনি আরও বলেন, ‘সাকিব না থাকলে একটা খেলোয়াড় কমে যায়। সাকিব থাকলে যেটা হয় আরকি…সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। আমরা একটা বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক’।

জুনের ১০ তারিখ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে আফগানিস্তান ক্রিকেট দলের। টেস্ট খেলে ভারতে সিরিজ খেলতে যাবে আফগানিস্তান। ভারত থেকে এসে ঈদ-উল-আযহার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তবে, সাকিব ফিরতে পারেন ওয়ানডে ও টি-টোয়েন্টিতে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা