খেলা

আজীবন নিষিদ্ধ বডিবিল্ডার জাহিদ

সান নিউজ ডেস্ক: শুক্রবার(২৩ ডিসেম্বর) বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় শরীর গঠন প্রতিযোগিতায়। পুরস্কারের মঞ্চ থেকে নেমে প্রাপ্ত পুরস্কার লাথি দেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল।

আরও পড়ুন : শহিদ আফ্রিদি পিসিবি’র প্রধান নির্বাচক

প্রতিযোগিতায় ১১ জন বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি জাহিদ, পুরস্কারের মঞ্চেই তিনি ক্ষোভ প্রকাশ করে বসেন। পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামার পর পুরস্কারে লাথি দিয়ে তিনি প্রতিবাদ করেন।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে রীতিমতো। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এই ঘটনার প্রেক্ষিতে জরুরি সভা আয়োজন করে। সেই সভায় জাহিদ হাসান কাজলকে আজীবন বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এমন কর্মকান্ডে আতঙ্কিত হয়ে পড়েছিলেন অডিটোরিয়ামের অন্য শরীরগঠনবিদরাও। প্রতিযোগিতা চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ করেছে জাহিদ হাসান। ফলে খেলাধুলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।’

আরও পড়ুন : স্বপ্নভঙ্গ সাকিব-মিরাজদের

তার প্রতিবাদের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এরূপ আচরণের ব্যাখ্যাও দিয়েছেন তিনি, ‘আমি প্রথম হওয়ার যোগ্য। আমাকে প্রথম দেয়া হয়নি। বিচারকরা সঠিক রায় দেননি। এর প্রতিবাদে আমি এমন আচরণ করেছি।’

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা