১৪৫ রানের টার্গেট দিল টাইগাররা
খেলা

১৪৫ রানের টার্গেট দিল টাইগাররা

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরেছেন অধিনায়ক সাকিব। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বেছে নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৭ নম্বর সংকেত

দলের হয়ে এদিন ব্যাট হাতে কেবল রান করেছেন নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। শান্ত ২৫ এবং আফিফ করেছেন ৩৮ রান।

সাকিব আল হাসান, লিটন দাস কিংবা ওপেনার সৌম্য সরকার কেউই বলার মতো রান করতে পারেননি। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশের ওপেনাররা। তবে মিডল অর্ডারে একমাত্র আফিফ হোসেনের প্রতিরোধ ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। সৌম্য আউট হওয়ার পরেই শুরু হয় টাইগারদের ব্যাটিং ধ্বস। মিডল অর্ডারে দ্রুত ফিরেছেন ইয়াসির রাব্বি।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

নুরুল হাসান সোহান থিতু হওয়ার পরও করেছেন ১৩ রান। তবে শেষ দিকে মোসাদ্দেক হোসেনের চেষ্টায় সম্মানজনক স্কোর দাঁড়ায় করায় টাইগাররা। ১২ বল খেলে এই ব্যাটার করেন ২০ রান। তাতেই ১৪৪ রানের সম্মানজনক পুঁজি পায় বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা