ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা রাজা
খেলা

ম্যাচসেরা আফিফ, সিরিজসেরা রাজা

স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টাইগারদের ব্যাটিংটা আগের দুই ওয়ানডের চেয়ে খারাপই হয়েছে। একটা সময় তো মনে হচ্ছিল, লড়াকু পুঁজি পাওয়াও কঠিন হবে। তবে সেই আশঙ্কা কাটিয়ে দিয়েছেন তরুণ আফিফ হোসেন।

আরও পড়ুন: হোয়াটওয়াশ এড়াল বাংলাদেশ

দুর্দান্ত এক ব্যাটিংয়ে বাংলাদেশকে ২৫৬ রানের পুঁজি এনে দেওয়ার মূল কাজ করেছেন আফিফ। ১২৪ রানে বাংলাদেশের ৪ উইকেট পড়ার পর উইকেটে আসেন বাঁহাতি এই ব্যাটার। বাকি সময়টাই তিনিই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব পালন করেছেন।

৮১ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৮৫ রানের ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ হোসেন। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় ওয়ানডের ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

আরও পড়ুন: ছেলের মা হলেন পরীমনি

এদিকে আগের দুই ওয়ানডেতে বাংলাদেশকে বলতে গেলে একাই হারিয়ে দেওয়া সিকান্দার রাজা জিতেছেন সিরিজসেরার পুরস্কার। সিরিজে ২৫২ রানের সঙ্গে বল হাতে ৫ উইকেট নিয়েছেন জিম্বাবুইয়ান এই অলরাউন্ডার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা