বাংলাওয়াশের সুযোগ টাইগারদের
খেলা

বাংলাওয়াশের সুযোগ টাইগারদের

সান নিউজ ডেস্ক : কয় মাস আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে উইন্ডিজকে হোয়াইওয়াশ ওয়াশের সূবর্ণ সুযোগ। তাও ক্যারিবিয়ান দ্বীপেই।

আরও পড়ুন: করোনার নতুন ঢেউয়ের হুঁশিয়ারি

টেস্টে হয়েছে হোয়াইটওয়াশ টি-টোয়েন্টিতে একটি ম্যাচ ভেসেছিল বৃষ্টিতে। বাকি দুটিতেও হেরেছিল বাংলাদেশ। টেস্ট এবং টি-টোয়েন্টির হতাশা নিমিশেই কাটিয়ে দিলো তামিম ইকবালের দল। ওয়ানডে ফরম্যাটে ফিরেই নিজেদের আসল রূপ চেনাতে পারলো ওয়েস্ট ইন্ডিজকে।

শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ২ ম্যাচ জিতেই সিরিজ আগেই পকেটে নিয়েছিল সফরকারীরে। প্রথম ম্যাচে ৬ ও দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও বাংলাদেশের সামনে আছে হোয়াইটওয়াশসহ দুই সুযোগ। উইন্ডিজকে হোয়াইটওয়াশ করলে এটি হবে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১৫তম

টেস্ট এবং টি-টোয়েন্টিতে যে ব্যাটাররা ছিল চরমভাবে ব্যর্থ, ওয়ানডেতে এসে তাদের নিজেদের খুব বেশি মেলে ধরতে হয়নি। বোলাররা খুব কম রানেই বেধে ফেলেছিল ক্যারিবীয়দের। প্রথম ম্যাচে ১৪৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১০৮ রানে। ফলে ব্যাটারদের বড় কোনো পরীক্ষা দিতে হয়নি।

নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজরা ওয়েস্ট ইন্ডিজকে রীতিমত চাপের মুখে রেখেছে। প্রথম ম্যাচে পেসার শরিফুল ৪ উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছেন, পেসাররাও কম যান না। তবে, দ্বিতীয় ম্যাচে তাসকিনের মত পেসারকে বসিয়ে মোসাদ্দেককে খেলানোর সাহসী সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম। তার এই পরিকল্পনাও কাজে দিয়েছে।

তবে সিরিজ নিশ্চিত হওয়ার কারণে শেষ ম্যাচে কিছু পরীক্ষা-নীরিক্ষা করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বেঞ্চে যারা আছে, তাদের সুযোগ দিয়ে দেখতে চান। প্রয়োজনে নিজে হলেও সরে যেতে ইচ্ছুক অধিনায়ক। কারণ তার মতে, বেঞ্চের শক্তি পরীক্ষার সময়ই এখন।

আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে তেলের দামে ধস

সুতরাং, আজ সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে একাদশে কয়েকটি পরিবর্তন আসলেও আসতে পারে। এখন দেখার বিষয়, কার পরিবর্তে দলে কে আসেন?

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

সবজির বাজারে দাম বৃদ্ধি, কাঁচা মরিচ প্রায় ৪০০ টাকা কেজি 

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে স...

তেলের দাম কমল বিশ্ববাজারে

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (৩১ জুলাই) অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তবে...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা