সাকিব-মুশফিককে ছাড়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ
খেলা

সাকিব-মুশফিককে ছাড়া বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে একসঙ্গে অভিষেক এই দুই তারকার।

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

২০০৬ সালে হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৫ম ম্যাচে অভিষেক হয় মুশফিক-সাকিবের। ওই ম্যাচে সাকিব বল হাতে নিয়েছিলেন ১ উইকেট, ব্যাট হাতে করেন অপরাজিত ৩০ রান। মুশফিক কোনো অবদান রাখারই সুযোগ পাননি।

ওয়ানডে ক্রিকেটে হাত ধরাধরি করে পথচলা শুরু বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই তারকার। এরপর থেকে গত ১৬টি বছর বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ একসঙ্গে এই দুইজনকে ছাড়া আর খেলেনি।

বাংলাতেশ শুধুমাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছিল তাদের ছাড়া। ২০২০ সালে ৬ মার্চ সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে (যেটা ছিল মাশরাফির অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে শেষ ওয়ানডে ম্যাচ) সাকিব এবং মুশফিককে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ দল।

সাকিব আল হাসান ছিলেন নিষেধাজ্ঞার কবলে। আগেই সিরিজ নিশ্চিত হওযার কারণে শেষ ম্যাচে রাখা হয়নি মুশফিককে। এছাড়া বাকি সব সিরিজেই দু’জন একসঙ্গে কিংবা হয়তো যে কোনো একজনের উপস্থিতি ছিলই।

অথচ, ২০০৬ সালের পর এই দীর্ঘ সময়ে এই প্রথম কোনো ওয়ানডে সিরিজে একসঙ্গে দলে নেই সাকিব এবং মুশফিকুর রহীম। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সফরের আগেই ছুটি নিয়ে নেন মুশফিকুর রহিম। পবিত্র হজ পালন করার জন্য মুশফিক এখন মক্কায় অবস্থান করছেন।

আরও পড়ুন: শেখ হাসিনাকে মোদির শুভেচ্ছা

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার পরই ছুটি চেয়ে নেন সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি। একসঙ্গে সেরা দুই তারকা সাকিব-মুশফিক ছাড়া তামিম ইকবাল কী পারবেন ওয়ানডে সিরিজ জিততে? বড় একটা চ্যালেঞ্জেরই মুখোমুখি তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা