আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়
খেলা

আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : সফরকারী আফগানিস্তান ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখাচ্ছে। ১ম টি-টোয়েন্টির পর ২য় ম্যাচেও ২১ রানে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল মোহাম্মদ নবীর দল।

আরও পড়ুন : পদ্মা সেতু থেকে আসবে ১৬০৪ কোটি

রোববার (১২ জুন) রাজধানী হারারেতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭০ রান করে আফগানিস্তান। জবাবে ৭ উইকেটে ১৪৯ রান করতে পারে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ৩ ম্যাচ সিরিজে ২-০-তে লিড নিয়েছে রশিদ-মুজিবরা।

স্বাগতিক জিম্বাবুয়ে বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারালেও ইনোসেন্ট কাইয়া ও মারুমানির ব্যাটে কক্ষপথে ছিল। এই জুটি বিদায়ের পর লড়াই করেছেন একমাত্র সিকান্দার রাজা। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে।

আরও পড়ুন : আদমজীতে পুলিশের সাথে সংঘর্ষে আহত ২০

ওপেনার ইনোসেন্ট সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। ৫৭ বলের ইনিংসে তিনি হাকান দুটি চার ও একটি ছক্কা। ২২ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন মারুমানি।

অধিনায়ক ক্রেইগ আরভিন ফেরেন ২ রানে। ২১ বলে ৪১ রান করেন সিকান্দার রাজা। ১ চারের পাশাপাশি ৪ টি ছক্কা হাকান তিনি। রায়ান বার্ল, চাকাভা, জংউই ও তিরিপানো ছুতে পারেননি দুই অঙ্কের রান। বল হাতে রশিদ খান নেন দুটি উইকেট।

আরও পড়ুন : ড. ইউনূসের মামলার কার্যক্রম স্থগিত

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে গুরবাজের (১) উইকেট হারায় আফগানিস্তান। ভালো করতে পারেননি উসমানও (২)। তবে ওপেনিংয়ে জাজাইর ১৩ বলে ২৮ রান দলকে চাঙ্গা করে।

মিডল অর্ডারে নাজিবুল্লাহ জাদরান ও অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাটে বড় স্কোরে পৌঁছে আফগান দল। ৪৬ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জাদরান। ২২ বলে এক চার ও চার ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন নবী।

আরও পড়ুন : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া

আগামী মঙ্গলবার (১৪ জুন) হারারেতেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। আফগানিস্তান এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে ৩-০ ব্যবধানে। একই ব্যবধানে টি-টোয়েন্টিতেও জিততে মরিয়া আফগানরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা