ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানকে চেপে ধরেছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরেছে টাইগাররা। এ যেন বাঘের খাঁচায় পা টিপে টিপে চলা। ২৪ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারাতে হয়েছে সফরকারীদের।

শুক্রবার (১৯ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে মাঠে নামে বাংলাদেশ।

টাইগারদের ১২৭ রানের জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৪ ওভারে ৫ উইকেটে ৮০ রান।

এর আগে টস জিতে ব্যাট হাতে নেমেই চরম বিপদে পড়লেও শেষ ১০ ওভারে দারুণ খেলেছে বাংলাদেশ।

আফিফ, সোহান ও মেহেদীর তিনটি ঝড়ো ইনিংসে শেষ ১০ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে যোগ করে ৮৭ রান।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।

বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ:
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা