রুবেল হোসেন
খেলা

হাসপাতালে রুবেল

স্পোর্টস ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রুবেল ডানহাতি পেসার রুবেল হোসেন। দল থেকে জায়গা হারানোর পর শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এ তারকা পেসারকে।

তার সহধর্মিনী দোলা হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি গতকাল রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি হসপিটালে (হাসপাতালে) ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন... মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। আমিন।’

চলতি বছরের মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরে সবশেষ খেলেছিলেন ডানহাতি পেসার রুবেল হোসেন। এরপর নামা হয়নি ঘরের মাঠে খেলা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে। এমনকি শেষ দিকে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকেও কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

আর এখন বাদই পড়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে। স্বাভাবিকভাবেই হতাশা জেঁকে বসার কথা রুবেলের। পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণার দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেছিলেন তিনি।

জানা গেছে, ইনফেকশনজনিত কারণে বুধবার রাতে হাসপাতালে নেওয়া হয় রুবেলকে। তবে তার অবস্থা এখন ভালোর দিকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা