ফাইল ছবি
খেলা

কাতার বিশ্বকাপে ফেভারিট আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক: ম্যারাডোনার পর আর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। কাছাকাছি গিয়েও ফিরে এসেছে। সেই তকমা গোচাতে চায় দলটি। তাইতো নিজেদের ফেভারিট ভাসছেন মেসি।

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে কারা। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স আসন্ন বিশ্বকাপেও ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপে যাবে। কিছুদিন আগেই উয়েফা নেসন্স কাপ জিতেছে তারা। তবে মেসির চোখে ২০২২ কাতার বিশ্বকাপে তার দল আর্জেন্টিনাই ফেভারিট।

কোপা আমেরিকা জয়ের পর থেকে আর্জেন্টিনা যেন খেলছে অন্যরকম ফুটবল। মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দারুণ বোঝাপড়া নিয়েও আলোচনা হচ্ছে। টানা ২৪ ম্যাচে কোন হারের মুখ দেখেনি লিওনেল স্ক্যালোনির দল। সামনে তাই এই দলকে নিয়ে উচ্ছ্বাস বাড়ছে আলবিসেলেস্তে সমর্থকদেরও।

আগামী বছরই কাতারে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ডিয়েগো ম্যারাডোনার সময়ের পর আর এই শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। ২০১৪ সালে ফাইনালে গিয়েও জার্মানির কাছে হেরে যায় তারা। মাঝে কিছুদিন কঠিন সময় কাটিয়েছিল আর্জেন্টিনা। তবে সামনের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট বলছেন অধিনায়ক লিওনেল মেসি।

স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, বিশ্বকাপ? আমি ভালো কিছু করার জন্য রোমাঞ্চিত। অনেকদিন চেষ্টা করার পর আমরা কোপা আমেরিকা জিতেছি। খুব কাজে গিয়েও শিরোপা জিততে পারিনি জাতীয় দলের হয়ে। সবকিছুর পর যেটা ঘটল, দুর্দান্ত। আমরা এখন ভালো করছি। বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবেই থাকবো।

আসন্ন বিশ্বকাপে কেন আর্জেন্টিনা ফেভারিট তাও ব্যাখ্যা করলেন মেসি, কেবল ভালো দল বলেই নয়, আমরা সঠিক পথে আছি। গতিটা ঠিকঠাক আছে, পরিবেশটাও। জয়টা খুব সাহায্য করে আপনাকে পরিপূর্ণ হতে।

অনেকেই সর্বকালের সেরা ফুটবলার বলেন মেসিকে। কেউ আবার তা মানতে নারাজ। মেসি নিজেকে নিয়ে কী ভাবেন? ইতিহাসে কোথায় আছেন তিনি? আর্জেন্টাইন তারকার কাছে নেই এই উত্তর। বলেছেন, সারাজীবন তিনি মানবতা ও সম্মান নিয়েই বেঁচে থেকেছেন।

২০২২ সালের কাতার বিশ্বকাপ কে জিতবে সেটা সময়ই বলে দিবে। তবে ২০১৮ বিশ্বকাপের পর থেকেই যেন পুরো বিশ্ব দেখছে এক নতুন আর্জেন্টিনাকে। ফলে মেসির এমন কথা অবহেলা করা যাচ্ছেনা কোনোভাবেই।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা