খেলা

দুর্দান্ত প্রস্তুতিতে ভারতের যাত্রা

ক্রীড়া ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। সেখানে মূল খেলার আগে প্রস্তুতিটা দুর্দান্ত হলো ভারতের। শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার (২০ অক্টোবর) অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। এর আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ৭ উইকেটে জিতেছিলো তারা। বুধবার অপর ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ রানে জিতেছে ইংল্যান্ড।

ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে অজিরা ৫ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে ১৩ বল হাতে রেখে ২ উইকেটের বিনিময়ে জয় নিশ্চিত হয় ভারতের।

আইসিসির অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ ভালোই উপভোগ করেছে ভারত। প্রথম ম্যাচে বিরাট কোহলি অধিনায়ক থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্বভার ছিলো রোহিত শর্মার কাঁধে। এই সুযোগে বিরাট কোহলি ২ ওভার বলও করেছেন।

দুবাইয়ে মরুর বুকে ধূলি ঝড় না হলেও টস জিতে ব্যাট করতে নেমে ভারতের স্পিন ঘূর্ণিতে বেশ বিপাকেই পড়ে অজি ব্যাটাররা। স্কোর বোর্ডে মাত্র ১১ রান তুলতেই ফেরেন ওয়ার্নার, ফিঞ্চ এবং মিচেল মার্শ। মান রক্ষার ৬১ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল এবং স্টিভেন স্মিথ। ৩৭ রানে ফেরেন ম্যাক্সওয়েল আর স্মিথ করেন ৫৭ রান। শেষ দিকে মার্কাস স্টোইনিস ২৫ বলে খেলেন ৪১ রানের ক্যামিও। নির্ধারিত ওভারে ১৫২ রানের পুঁজি পায় অজিরা। বোলিংয়ে ২ ওভারে কোন উইকেট পাননি কোহলি।

জবাব দিতে নেমে স্বাচ্ছন্দে খেলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল এবং রোহিত শর্মা। গড়েন ৬৮ রানের জুটি। ৩৯ রানে ফেরেন রাহুল। ৬০ করে রোহিত রিটায়ার্ড করলে বাকি কাজটা করেন সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া মিলে। নিশ্চিত হয় ৮ উইকেটের জয়।

অন্যদিকে নিউজিল্যান্ডেরে বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। জেসন রয় ফেরেন কোনো রান না করে। মালানকে নিয়ে বাটলার জুটি গড়ার চেষ্টা করলেও ১১ রানে ফেরেন তিনি। কিউই বোলারদের শাসন করে ৭৩ রানের ইনিংস খেলেন জস বাটলার।

শেষ দিকে জনি বেয়ারস্টোর ৩০ আর স্যাম বিলিংসের ২৭ রানে ভর করে ১৬৩ রানের পুঁজি পায় থ্রি লায়নরা। ৩ উইকেট নেন ইশ সৌদি। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪১ রানের দারুণ ইনিংস খেলেন মার্টিন গাপটিল। দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি টপ অর্ডারের বেশির ভাগ ক্রিকেটার। শেষ দিকে ইশ সৌদির অপরাজিত ২৫ রানে ১৫০ রান করতে সক্ষম হয় কিউইরা। তাতে ১৩ রানে হারতে হয় নিউজিল্যান্ডকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা