খেলা

সিরিজ হারলো যুবারা

ক্রীড়া প্রতিবেদক: দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। বুধবার (২০ অক্টোবর) সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়েও গেলো শ্রীলঙ্কা। প্রথম ম্যাচ ৪২ রানে ও দ্বিতীয়টি ১ রানে হেরেছিলো বাংলাদেশ।

ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর দাড় করাতে পারেনি তারা। ৪৯ দশমিক ৩ ওভারে ১৮৪ রানেই অল-আউট হয় বাংলাদেশ। নয় নম্বরে নামা আশিকুর জামান অপরাজিত ৫৪ রান করেন।

এছাড়া আহসান হাবিব ৩৩ ও নাইমুর রহমান ২৭ রান করেন।

জবাবে ২০ বল বাকী রেখে বাংলাদেশের টার্গেট স্পর্শ করে শ্রীলঙ্কা। দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিন নম্বরে নামা শিভন ড্যানিয়েল। ১১৭ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি। বাংলাদেশের মুশফিক হাসান ৩টি উইকেট নেন।

এই ভেন্যুতেই সিরিজের বাকী দুই ম্যাচ ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা