ছবি: সংগৃহীত
খেলা

মালিঙ্গাকে ছাড়িয়ে সাকিবের রেকর্ড

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার (১৭ অক্টোবর) স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পেয়েছেন ২ উইকেট। এই বাঁহাতি অলরাউন্ডার এতে করে ১০৮ উইকেটের মালিক হলেন।

৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার ক্যারিয়ার শেষ হয়েছে। সাকিব প্রথম উইকেট শিকারের সময় লঙ্কান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন। পরে স্কটিশ ব্যাটসম্যান মাইকেল লিস্ককে ফিরিয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যান সাকিব আল হাসান।

পাশাপাশি আরও কিছু কীর্তিও গড়লেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে সাকিবের উইকেট এখন ৬০০টি। ২৩তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই অর্জনে নাম লেখালেন সাকিব।

সাকিব তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের ব্যাট হাতে ১২ হাজার রান আর ৬০০ উইকেটের যুগলবন্দী নেই আর কোন ক্রিকেটারের। ৬০০ উইকেটের পাশাপাশি সাকিবের পর সবচেয়ে বেশি রান ভারতীয় কিংবদন্তি কপিল দেবের। ৬৮৭ উইকেটের সঙ্গে রান ৯ হাজার ৩১।

সাননিউজ/এমআার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা