কলকাতা
খেলা

সাকিবকে নিয়েই বাঁচা-মরার লড়াইয়ে নামলো কলকাতা

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে যোগ দিতে প্লে অফ না খেলেই আইপিএল ছাড়ছেন সাকিব আল হাসান। গুঞ্জনটি আজ মিথ্যা প্রমাণিত হলো। আইপিএলের এলিমিনেটর ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। হারলেই বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। এমন বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি।

নাইট একাদশে আছেন সাকিব আল হাসান। টানা দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা সাকিবকে না রাখার কোনো কারণ নেই। চোটে পড়া আন্দ্রে রাসেল আজও একাদশে সুযোগ পাননি। আইপিএলে এখন পর্যন্ত ২৮ ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও ব্যাঙ্গালোর। ১৫ ম্যাচে জয় পেয়েছে কলকাতা। তবে ২০১৮ সাল থেকে খেলা আট ম্যাচে সমান চারটি করে জিতেছে দুই দল।

কলকাতা নাইট রাইডার্স একাদশ : বরুণ চক্রবর্তী, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনিল নারিন, শিভাম মাভি, লকি ফার্গুসন ও ভেঙ্কটেশ আয়ার।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাড্ডিকাল, শ্রিকার ভারত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চিয়ান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা