খেলা

আর্জেন্টিনার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। সোমবার (১১ অক্টোবর) ভোরে মেসির দল সফরকারীদের ৩-০ ব্যবধানে হারিয়েছে।

প্রথমার্থে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। লাওতারো মার্তিনেজ দ্বিতীয়ার্ধে যোগ করেন আরও এক গোল।

আর্জেন্টিনা খেলার শুরুতেই উরুগুয়েকে চেপে ধরে, এই ধারা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে সুযোগ পেয়ে ভয়ঙ্কর বেশ কিছু আক্রমণ করেছে সফরকারীরা। কিন্তু তারা সফল হয়নি।

মেসির পা থেকে ৩৮তম মিনিটে আসা গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লাওতারোকে উদ্দেশ্য করে মেসি দূরপাল্লার এক শট নেন। বলটি ঠিকই জাল খুঁজে নেয়। দি পল ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের কাছাকাছি থেকে লাওতারোকে বল বাড়ান মেসি। হাফ ভলিতে গোল করার চেষ্টায় তিনি ব্যর্থ হলেও ডিফেন্ডারের পায়ে লেগে আসা বল ফিরতি শটে জালে ভেড়ান অ্যাতলেতিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬২তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান লাওতারো।

শেষ পর্যন্ত ৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা