খেলা

প্লে-অফে চেন্নাই

ক্রীড়া ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের চলতি আসরের প্রথম দল হিসেবে প্লে-অফে উঠে গেল চেন্নাই সুপার কিংস। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে লড়াই থেকে ছিটকে গেলো হেরে যাওয়া হায়দরাবাদ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে চেন্নাই।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৪ রানেই আটকে যায় হায়দরাবাদ। জবাবে ৪ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় ধোনিবাহিনী। এই জয়ে সবমিলিয়ে ১২ আসরের ১১টিতেই প্লে-অফে উঠার কৃতিত্ব গড়ল চেন্নাই।

পয়েন্ট তালিকার ১ ও ৮ নম্বরের লড়াইটাও হয়েছে ম্যাড়ম্যাড়ে। হায়দরাবাদের ছুড়ে দেওয়া ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড ও ফাফ ডু প্লেসি মিলে তুলে ফেলেন ৭৫ রান। দুই ওপেনারকেই বিদায় করেছেন জ্যাসন হোল্ডার। গায়কোয়াড ৩৮ বলে ৪ চার ও ২ ছক্কায় করেছেন ৪৫ রান।

এই নিয়ে ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো চেন্নাই। ১১ ম্যাচে ২ জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ থেকে ছিটকে গেছে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দিল্লি ক্যাপিটালস। আর তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সংগ্রহ ১৪ পয়েন্ট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা