সংগৃহীত ছবি
খেলা
বিপিএল

প্লে-অফের দৌড়ে ৬ দল

স্পোর্টস ডেস্ক : এবার বিপিএলের চলতি আসরে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে পূর্ণ ১৬ পয়েন্ট পাওয়া দলটি লিগ পর্বের বাকি ৪ ম্যাচ ভারমুক্ত হয়ে খেলার সুযোগ পাবে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্লে-অফের অন্য ৩ স্পট নিয়ে এখন বাকি ৬ দলের মধ্যে কাড়াকাড়ি অবস্থা। টুর্নামেন্টে সব দলই এখন পর্যন্ত অন্তত ৭টি ম্যাচ খেলেছে, এর মধ্যে সর্বোচ্চ ৯টি করে ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। ৮টি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগং কিংস। আর সবচেয়ে কম ৭ ম্যাচ খেলা হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের।

এর মধ্যে যথাক্রমে ৯ ও ৮ ম্যাচ খেলে ঢাকা এবং সিলেটের ঝুলিতে এসেছে মোটে ৪ পয়েন্ট। আপাতদৃষ্টিতে প্লে-অফের পথ তাদের জন্য বন্ধুর হলেও কাগজে-কলমে এখনো সম্ভাবনা টিকে রয়েছে এই ২ দলের।

আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

এদিকে পয়েন্ট টেবিলে রংপুরের পরের দুটি অবস্থানে থাকা চিটাগং এবং বরিশালের পয়েন্ট সমান ১০। তুলনামূলকভাবে প্লে-অফের বাকি তিন স্পটের দুটি বাগিয়ে নিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তারা। আর টুর্নামেন্টের এই পর্যায়ে সমান ৬ পয়েন্ট করে পাওয়া খুলনা এবং রাজশাহীর পাল্লা এখনো যেকোনো দিকেই ঝুঁকতে পারে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা