ফাইল ফটো
খেলা

পিসিএ’র বর্ষসেরা জো রুট

স্পোর্টস ডেস্ক: ব্রিটিশ প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন-পিসিএ’র বর্ষসেরা নির্বাচিত হলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। তিনি বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন। নারী ক্রিকেটে বর্ষসেরার নির্বাচিত হয়েছেন ইভ জোন্স। প্রথম ঘরোয়া ক্রিকেটার হিসেবে ট্রফি জিতলেন জোন্স।

জো রুট চলতি বছর এ পর্যন্ত ১২ ম্যাচে ৬ সেঞ্চুরি ও ১ হাফ-সেঞ্চুরি করেছেন। ২৩ ইনিংসে ৬৬ দশমিক ১৩ গড়ে ১৪৫৫ রান তার। দুর্দান্ত পারফরমেন্সের ফলে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখলে নেন রুট।

ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে দারুণ খুশি রুট বলেন, পিসিএ পুরুষ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে আমি খুবই গর্বিত। নিজের সহকর্মীদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অনেক বড় ব্যাপার। তাদের সঙ্গে খেলে তাদেরই ভোট পাওয়া সত্যিই খুব সম্মানের। আমার বেড়ে ওঠার সময়ের নায়কদের অনেকেই এই ট্রফি জিতেছেন। তাদের পাশে থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, আমি খুব ভালো ছন্দে ছিলাম। দুর্দান্ত কিছু ম্যাচ ছিল, যা ছিল খুবই উপভোগ্য। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে রান করেছি। তাই এটি আমাকে আত্মবিশ্বাস দিচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা