সানরাইজার্স হায়দরাবাদ
খেলা

হোল্ডারের দিনেও হারলো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন। সম্প্রতি তার পারফরম্যান্স খুব ভালো না। তবে বিশ্বকাপ দলে জায়গা পেতে পারতেন। হোল্ডারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শেষ পর্যন্ত রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। সেটির জবাবই যেন আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে। তাতে অবশ্য জেতেনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শারজাহতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। শুরুতে ব্যাট করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় পাঞ্জাব। ৬ বলে ৫ রান করে মায়াঙ্ক আগারওয়াল সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। ২১ বলে ২১ রান করে আউট হন আরেক ওপেনার লোকেশ রাহুল। তাকেও ফেরান হোল্ডার।

এদিন নিজের রান বড় করতে পারেননি ক্রিস গেইলও। ১৭ বলে ১৪ রান করে রশিদ খানের শিকার হন তিনি। ৩২ বলে ২৭ রান আসে এইডেন মার্করামের ব্যাটে। তার আউটের পর কোনো ব্যাটসম্যানই দলের হাল ধরতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রানে থামে পাঞ্জাব। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন উইকেট নেন হোল্ডার।

পাঞ্জাবকে জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনার ডেভিড ওয়ার্নারকে হারায় হায়দরাবাদ। ৩ বলে ২ রান করে আউট হন তিনি। ব্যর্থ হন অধিনায়ক কেন উইলিয়ামসনও। ৬ বলে ১ রান করেন তিনি। ৩৭ বলে ৩১ রান করেন ঋদ্ধিমান সাহা।

শেষদিকে লড়াই চালিয়েছিলেন জেসন হোল্ডার। কিন্তু ৫ ছক্কায় ২৯ বলে তার ৪৭ রানের ইনিংস হায়দরাবাদকে জেতাতে পারেনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২০ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা