খেলা

মস্তিষ্ক দান করলেন বিশ্বকাপজয়ী থম্পসন

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী রাগবি খেলোয়াড় স্টিভ থম্পসন নিজের মস্তিষ্ক দান করেছেন। পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি নিজের মাথার ব্রেন বা মস্তিষ্ক দান করলেন। ৪২ বছর বয়সী থম্পসন স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া রোগে ভুগছেন। রাগবি খেলোয়াড়রা এই ধরনের রোগে ভোগার সম্ভাবনা খুবই বেশি দেখা যায়।

থম্পসন তার মস্তিষ্কটি দান করেছেন ‘দি কানকাশন লিগাসি প্রজেক্ট’ এর ‘ব্রেন ব্যাঙ্কে’। তার মৃত্যুর পর মস্তিষ্কটি এই সংগঠনের কাছে দিয়ে দেওয়া হবে। এরপর গবেষণাগারে পরীক্ষা করে দেখা হবে খেলোয়াড়দের মধ্যে এই রোগের প্রভাব কতোটা।

থম্পসন ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইংল্যান্ডের রাগবি দলের হয়ে খেলেছেন। ২০০৩ সালে ব্রিটিশ দলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। কিন্তু গত বছরই জানান, তিনি ২০০৩ সালে যে বিশ্ব জয় করেছিলেন তার কিছুই মনে করতে পারছেন না।

তিনি এক সাক্ষাৎকারে জানান-পরবর্তী প্রজন্মের রাগবি খেলোয়াড়রা যেন তার মত এমন অবস্থায় না পরেন। রাগবিকে আরও নিরাপদ খেলার রূপ দিতে তিনি নিজের মস্তিষ্ক দান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

থম্পসনসহ মোট নয়জন রাগবি খেলোয়াড় গত বছর বিশ্ব রাগবি ফেডারেশনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তাতে তারা রাগবি ফেডারেশনকে অভিযুক্ত করেন যে তারা খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সংস্থা ব্যর্থ। যার ফলে অনেককে স্মৃতিভ্রম রোগে ভুগতে হয়েছে বা এখনও ভুগতে হয়।

রাগবি হলো বিশ্বের বিপদজনক খেলাগুলোর মধ্যে একটি, যেখানে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে সবচেয়ে বেশি ধস্তাধস্তি করেন। যার ফলে তারা প্রায়ই মাথায় আঘাত পান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা