খেলা

ফেসবুকে রোমান্টিক মুশফিক

খেলা ডেস্ক: মুশফিকুর রহিমের হৃদয়জুড়ে স্ত্রী জান্নাতুল কিফায়াত। সম্প্রতি বিবাহিত জীবনের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে অসাধারণ ফেসবুকে পোস্ট করেছেন। মুশফিকুর রহিমের পোস্টটি যে কাউকে আপ্লুত করেছে।

মুশফিক লেখেন, তুমি আমার নিখুঁত জীবনসঙ্গী। বেহেশত থেকে উপহার পাওয়া আত্মীয়। দয়া করে আমার শেষ নিশ্বাস পর্যন্ত আমার সঙ্গে থাক। তোমাকে ভালোবাসি।

তিনি আরও লেখেন, ‘ইনশাআল্লাহ আমি মানুষ হিসেবে অনেক উন্নতি করতে থাকব। আমি তোমার কাছ (স্ত্রী জান্নাতুল কিফায়াত) অনেক কিছুই শিখেছি প্রিয়তমা।’

প্রসঙ্গত, মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর স্ত্রীর ছোট বোন। ২০১৩ সালে মাহমুদউল্লাহর মাধ্যমেই মুশফিকুরের সঙ্গে পরিচয় হয় তার। এরপর মনের দেয়া–নেয়া। ২০১৪ সালে সেই ভালোবাসার চিরস্থায়ী রূপ দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ঘরে নিয়ে আসেন জান্নাতুল কিফায়াতকে। তাদের দাম্পত্য জীবনকে আলোকিত করে ছেলে শাহরোজ রহিম মায়ানের আগমন ঘটেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা