খেলা

সুস্থবোধ করছেন কিংবদন্তী পেলে

স্পোর্টস ডেস্ক: প্রতিদিন সুস্থবোধ করছেন ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তী পেলে। ৮০ বছর বয়সি এই ফুটবল তারকা নতুন করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার পর সর্বশেষ এই তথ্য জানিয়েছেন।

নিজের ইনস্টিগ্রাম একাউন্টে হাসপাতালের একটি চেয়ারে বসা ছবি পোস্ট করে এর পাশে তিনি লিখেছেন, প্রতিটি ভালো দিনকে উদযাপন করার জন্য আমি শুন্যে ঘুষি ছুড়ছি।

শ্বাস কষ্টের গত শুক্রবার ফের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের ইনটেন্সিভ ইউনিটে ফিরিয়ে নেওয়া হয়েছিল তিনবারের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকাকে। এর আগে এই মাসের শুরুতেই পেলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছিল।

কিংবদন্তী এই ফুটবলার আরো বলেন, ভালো মেজাজ হচ্ছে সেরা ওষুধ। আর সেটি আমার মধ্যে প্রচুর রয়েছে। আমার কোন পরিবর্তন হবে না। আমি এত বেশি ভালোবাসা পেয়েছি, যা আমার হৃদয়কে কৃতজ্ঞতায় পুর্ণ করে দিয়েছে। হাসপাতালের দারুণ এইসব স্টাফদের আমি ধন্যবাদ জানাই।

পেলের অবস্থা এখন স্থিতিশীল। পিতার পর পেলের মেয়ে কেলি নাসিমেন্টোও শুক্রবার তার পিতার হাসপাতালের একটি ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন। যাতে ভক্তরা অনুপ্রানীত হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা