খেলা

ট্রাক চাপায় সাবেক ক্রিকেটার নিহত

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের যাত্রাপুরে গমবোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক ক্রিকেটার রেদয়ানউল ইসলাম রিদু (৩৮) নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে ইউনিয়নের কুলিয়া দাইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদয়ানউল ইসলাম রিদু বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ, ক্লাবে সুনামের সঙ্গে ক্রিকেট খেলেছেন।

তবে গত কয়েক বছর ধরে ক্রিকেটার রিদু নিজ বাড়ি বাদেকাড়াপাড়া এলাকার কাছে বাগেরহাট দশানী সার্কিট হাউস মোড়ে একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে আসছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গিয়েছেন।

জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ডিপার্টমেন্টাল স্টোরের জন্য যাত্রাপুর এলাকায় মোটরসাইকেলে কলা কিনতে গিয়েছিলেন রিদু। পথে যাত্রাপুর ইউনিয়নের কুলিয়া দাইড় বাদামতলা এলাকায় একটি গমবোঝাই ট্রাক তাকে চাপা দিয়ে পাশে খাদে পড়ে যায়। তবে ট্রাকচালক নিজেই রিদুকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালের ইমাজেন্সেতি ভর্তি করেন। তার মাথায় ও বুকে জখম হয়েছিল।

বাগেরহাট জেলা দলের ক্রিকেট কোচ শংকর পাল জানান, রিদু ছিলেন তার সব ক্রিকেটারের মধ্যে অন্যতম। বাগেরহাট ক্রিকেটাস ক্লাব প্রথম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায় ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স ক্লাবে প্রথম বিভাগ ক্রিকেট লীগের তিনি খেলোয়াড় ছিলেন।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার রিদু অত্যন্ত পরিচ্ছন্ন খেলোয়াড়। তার মৃত্যুতে বাগেরহাট জেলায় ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

সান নিউজ/এনএএম/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা