খেলা

মেসির অভিষেকে এমবাপ্পের গোলে জিতলো পিএসজি

ক্রীড়া প্রতিবেদক: স্তাদ অগোস্ত-দোলন স্টেডিয়ামে সমর্থকদের যেন অপেক্ষার প্রহর কাটছিল না। কখন লিওনেল মেসি নামবেন মাঠে। লিগ ওয়ানে অভিষেক হবে প্যারিস সেন্ত জার্মেইর জার্সিতে। ৬৬ মিনিটে সেই অপেক্ষার অবসান। নেইমারের জায়গায় নামলেন মেসি। সমর্থকদের মধ্যে তখন উচ্ছ্বাস। তার আগেই অবশ্য কিলিয়ানো এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে মাওরিসিও পচেত্তিনোর দল এগিয়ে। আর এই দুটি গোলের সুবাদেই রেইমসকে হারিয়ে মেসির অভিষেক ম্যাচটি রাঙিয়েছে পিএসজি।

আগে থেকে ইঙ্গিত মিলেছিল লিওনেল মেসির রেইমসের বিপক্ষে অভিষেক হবে। যদিও মূল একাদশে ছিলেন না ছয়বারের ব্যালনডিঅর জয়ী এই তারকা। তাকে ছাড়াই পিএসজি অবশ্য ৪-৩-৩ ছঁকে এগিয়ে যায়।

বল দখলে এগিয়ে থেকে ম্যাচ ঘড়ির ১০ মিনিটে এমবাপ্পে প্রথম সুযোগটি কাজে লাগাতে পারেনি। ফ্রেঞ্চ এই তারকার শট বাইরের জাল কাঁপায়। ছয় মিনিট পর এমবাপ্পেকে আর হতাশ হতে হয়নি। দি মারিয়ার কর্নারে কিলিয়ানো এমবাপ্পে লাফিয়ে উঠে জোরালো হেডে জাল কাঁপান। পিছিয়ে থেকে রেইমস গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। তবে সফল হতে পারেনি।

৪১ মিনিটে মরেতো কাসামার জোরালো শট ক্রস বার ছুঁয়ে গেল হতাশ হতে হয়েছে স্বাগতিকদের দর্শকদের। বিরতির পরও রেইমস আক্রমণ কম করেনি। কিন্তু গোলের দেখা মিলেনি।

৫২ মিনিটে সতীর্থের ক্রস থেকে মরেতো কাসামার হেড নাভাস ফিরিয়ে দেন,ফিরতি বলে মার্শাল মুনেতসি বল জালে জড়িয়ে দেন। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। ৬১ মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নাভাস তালুবন্দী করেন। দুই মিনিট পর পিএসজি এগিয়ে যায়। আশরাফ হাকিমির ডান প্রান্তের ক্রসে কিলিয়ানো এমবাপ্পে প্লেসিং করে দেন।

৬৬ মিনিটে নেইমারের জায়গায় মেসি নামেন, ৩০ নাম্বার জার্সি পড়ে। এসময় দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। নেমেই স্বভাবসুলভ পায়ের কাজও কিছুটা দেখানোর চেষ্টা করেছেন। তবে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ভালোই মার্কিংয়ে রেখেছেন। ফাউলের শিকারও হতে হয়েছে সাবেক বার্সা তারকাকে। ৯০ মিনিট শেষে ২-০ স্কোরলাইন রেখেই পিএসজি মাঠ ছেড়েছে।

আর এরই সঙ্গে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজির হয়ে অভিষেক ম্যাচে জয় দেখলেন লিওনেল মেসি। বার্সার বাইরে ক্যারিয়ারে দ্বিতীয় অধ্যায়ের শুরুটা নেহায়েত মন্দ নয়!

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা