খেলা
বাংলাদেশে এসে 

করোনা পজিটিভ কিউই ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আট বছরের বিরতিতে ফের বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজে খেলবে বাংলাদেশের সাথে কিউইরা।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাংলাদেশের মাটিতে পা দিয়েই বড় দুঃসংবাদ পেল তারা। করোনা পজিটিভ হয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

যদিও দলের আগেই বাংলাদেশে এসেছিলেন অ্যালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছিলেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজিটিভ।

রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন অ্যালেন। তার সঙ্গে যোগাযোগ আছে কিউই মেডিকেল স্টাফদেরও। বর্তমানে দলের সঙ্গে নেই তিনি, নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আলাদাই থাকবেন ।

অ্যালেনের করোনা পজিটিভ হওয়া নিয়ে নিউজিল্যান্ড দলের ম্যানেজার মিক সান্ডলে বলেছেন, ‘এটা তার জন্য অনেক দুর্ভাগ্যের। সে এখন ভালো আছে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর যত দ্রুত সম্ভব করোনা নেগেটিভ হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা