খেলা
শেষ ম্যাচ

মোহনবাগানকে হারাবে বসুন্ধরা কিংস দাবি অস্কারের

নিজস্ব প্রতিবেদক: ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। সে জন্য কৃতিত্ব দিতে হবে গোলকিপার আনিসুর রহমান জিকোকে। শেষ দিকে এসে দুর্দান্ত খেলেছেন তিনি। বেঙ্গালুরু এফসির বিপক্ষে জিততে পারেনি বসুন্ধরা কিংস।

তুবু ও এএফসি কাপের গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন এখনও টিকে রয়েছে দলটির। আর এখান থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন।

গ্রুপে চার পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস দ্বিতীয় স্থানে আছে। ৬ পয়েন্ট নিয়ে ভারতের এটিকে মোহনবাগান শীর্ষে। বেঙ্গালুরু ও মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিশেয়ন ক্লাব বিদায় নিয়েছে এরই মধ্যে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে মোহনবাগানকে শেষ ম্যাচে হারাতে হবে। এমন সম্ভাবনার সামনে থেকে ব্রুজন ভীষণ আশাবাদী, ‘বসুন্ধরা এখনও প্রতিযোগিতায় টিকে আছে এবং দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য আরও একটি সুযোগ আছে। আমরা সেই বড় সুযোগটা কাজে লাগাতে চাই।’

অবশ্য ড্রয়ের পর বসুন্ধরা টিকে রইলেও বিদায় নিশ্চিত হয়েছে বেঙ্গালুরুর। বসুন্ধরা কিংস আগামী ২৪ আগস্ট খেলবে এটিকে মোহনবাগানের বিপক্ষে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা