খেলা

সেরা দশে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে নাকাল করেছে বাংলাদেশ। সিরিজে টাইগার দলের সেরা পারফরমার ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ খেলে সিরিজসেরার পুরস্কার জিতেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে সিরিজে দারুণ বোলিং করে র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টার ২০ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা ১০ নম্বরে।

এদিকে ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এখন তিনি আছেন ৩৩তম অবস্থানে। ব্যাটিংয়েও তিন ধাপ এগিয়ে সাকিব এসেছেন ৫৩ নম্বরে এবং টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে এখন ১২তম অবস্থানে।

মাত্র এক ম্যাচ খেলে বোলিং র‌্যাংকিংয়ে বিশাল উন্নতি হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের। ২৬ ধাপ এগিয়ে ৪৩তম অবস্থানে চলে এসেছেন ডানহাতি এই পেসার।

পুরো সিরিজেই দারুণ বোলিং করা নাসুম আহমেদও বড় লাফ দিয়েছেন। ১০৩ ধাপ এগিয়ে ৬৬তম অবস্থানে এসেছেন বাঁহাতি এই স্পিনার।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা