খেলা

সাফের স্বাগতিক মালদ্বীপ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আসর কোথায় হবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিলো। তবে সব অবসান ঘটিয়ে এবারের আসর মালদ্বীপে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (৯ আগষ্ট) সাফের নির্বাহী কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। ১-১৩ অক্টোবর মালদ্বীপের মালেতে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

সাফের স্বাগতিক হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল নেপাল ও মালদ্বীপ। দুই দেশের ফুটবল ফেডারেশন সাফের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেয়।

সেই প্রস্তাবনার ভিত্তিতে আলোচনা করে মালদ্বীপকে আসন্ন সাফের স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সর্বসম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নিয়েছে সাফ। নেপালও মালদ্বীপকে সাফের স্বাগতিক হিসেবে স্বাগত জানিয়েছে। এর আগে মালদ্বীপ ২০০৮ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সাফ আয়োজন করেছিল। এককভাবে এটাই মালদ্বীপের প্রথম টুর্নামেন্টটির স্বাগতিক হওয়া। চলতি মাসের আগস্টে এএফসি কাপের দক্ষিণ এশিয়ান পর্বের স্বাগতিকও মালদ্বীপ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা