খেলা

মিরপুরে শেষ ম্যাচে বাগড়া হতে পারে বৃষ্টি!

নিজস্ব প্রতিবেদক: দুপুর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ঠিক যেন চতুর্থ ম্যাচের পুনরাবৃত্তি। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সিরিজের পঞ্চম ম্যাচে মিরপুরে বাগড়া দিতে পারে বৃষ্টি এমন ধারণা করছে আবহাওয়ার অফিস।

সোমবার (৯ আগস্ট) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অজি ও টাইগারদের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ শুরুর হওয়ার রয়েছে সন্ধ্যা ছয়টায়। গত ৭ আগস্ট বৃষ্টির কারণে ম্যাচে টস হয় দেড় ঘণ্টা দেরিতে, খেলা শুরু হয় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর। যদিও কমাতে হয়নি ম্যাচের দৈর্ঘ্য।

আজকের বৃষ্টিও উদ্বেগজনক নয়, অন্তত ম্যাচ পণ্ড করে ফেলার মত তো নয়-ই। তবে দুপুর থেকে মিরপুরের মেঘলা আকাশ থেকে ঝরছে বৃষ্টি। সন্ধ্যার আগে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা থাকলেও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচের শেষভাগে আবারও বৃষ্টি হানা দিতে পারে।

ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করায় শেষ ম্যাচ অবশ্য বাংলাদেশের জন্য নিছক আনুষ্ঠানিকতার। প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে টাইগাররা প্রথম তিন ম্যাচেই নিশ্চিত করে ফেলে সিরিজ জয়।

চতুর্থ ম্যাচে জয়ের ধারায় ফেরা অস্ট্রেলিয়া শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের আগে কিছুটা আত্মবিশ্বাস কুড়াতে মরিয়া হয়ে থাকবে। এদিকে টাইগরা চাইবে শেষ ম্যাচ নিজেদের করে নিতে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা