খেলা

মেসিকে ঠেকাতে আদালতে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা ছাড়তে না ছাড়তেই মেসিকে নিয়ে শুরু হয়েছে নতুন সব কাণ্ড। ইতোমধ্যে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মেসি পিএসজিতে যোগদান করছেন। এদিকে বার্সেলোনা বলছে- মেসিকে পিএসজিতে যেতে দিবে না। এ জন্য আদালতের দারস্থ হয়েছে ক্লাবটির কর্তৃপক্ষ। স্প্যানিশ পত্রিকা মার্কার এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।

এতে বলা হয়- মেসিকে পিএসজিতে যেতে দিতে চায় না বার্সেলোনা। যে কারণে দারস্থ হয়েছে আদালতের। বার্সেনোলার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান আদালতে অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়-, বার্সেলোনার তুলনায় পিএসজির ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র অবস্থা আরও খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ। অভিযোগে আরও বলা হয়েছে যে পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে।

বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে বেতন অর্ধেক করতেও রাজি ছিলেন মেসি। কিন্তু তেমন হলেও বার্সেলোনার আয়ের ১১০ শতাংশ ব্যয় করতে হতো খেলোয়াড়দের বেতনের পেছনে। তাই মেসিকে শেষ অবধি ছাড়তে হয়েছে বার্সার।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা