খেলা
বিদায়ী শুভেচ্ছা

বাসায় হাজির আগুয়েরো-পিকেসহ বন্ধুরা!

স্পোর্টস ডেস্ক: বাইরে ছিলো সমর্থকদের ভিড়। সাথে রয়েছে সাংবাদিকরা। বিদায়ী শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন বন্ধুরা। ঘটনা স্থল বার্সেলোনার কাস্তেলদেফেলস।

শনিবার (৭ আগষ্ট) রাতে লোকারণ্য হয়ে পড়েছিলো সেখানে। ‘মেসি! মেসি!! মেসি!!!’ রবে রীতিমতো ভারী ছিল সেখানকার বাতাস!

মেসি যে বার্সেলোনায় থাকছেন না আর, সেটা নিশ্চিত। বৃহস্পতিবার রাতে বার্সেলোনার ঘোষণার পরেও বিষয়টা নিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যমে কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে। সবাই এখন নিশ্চিত মেসি আর থাকছেন না কাতালুনিয়ায়।

কঠিন একটা সময় কাটছে তার। এমন কিছু যে খোদ মেসিও চাননি। যে পরিস্থিতিটা বার্সেলোনা আর মেসি দুই পক্ষই কল্পনা করেনি, সেটাই ঘটেছে অবশেষে। লা লিগার বেতন নিয়ে গড়া নিয়মের বেড়াজালে মেসিকে রাখা যায়নি আর, বার্সেলোনাকে তাই ঘোষণা করতে হয়েছে তার না ফেরার খবর।

অথচ ইউরোপীয় পরাশক্তিদের প্রস্তাব আসছিলো সেই এপ্রিল মাস থেকেই, সেসব নাকচ করে দিয়ে বার্সেলোনাতেই নতুন চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিলেন মেসি!

তার সহকর্মী-বন্ধুদের জন্যেও বৈকি! জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস, জর্দি আলবাদের বার্সেলোনা ক্যারিয়ারের পুরোটা সময় জুড়েই তো ছিল মেসির সরব উপস্থিতি। সেই মেসি চলে যাচ্ছেন, আবেগ না ছুঁয়ে যায় কী করে তাদের? তার বিদায়ের আগে তাই বার্সেলোনায় তার বাসায় হাজির হয়েছিলেন সবাই।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, জেরার্ড পিকে, শাকিরা, সার্জিও আগুয়েরো, সার্জিও বুসকেটস, জর্দি আলবারা সবার আগেই চলে গিয়েছিলেন সেখানে। এরপর হাজির হয়েছেন মেসির কাছের বন্ধু ইবাই ইয়ানোসও।

আগুয়েরো সামাজিক যোগাযোগ মাধ্যমে সে রাতের এক ছবি প্রকাশ করেন। বলেন, ‘যেখানেই যাও, তোমার জন্য শুভকামনা রইলো বন্ধু। সবসময় এভাবেই হাসতে থেকো, আমি তোমাকে ভালোবাসি পা।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা