খেলা

স্থগিত সাফ অ-১৬ নারী ফুটবল 

নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব ক্রীড়া অঙ্গনে পড়ছে। নানা কারণে চলমান বা র্পূবের পরিকল্পনা টুর্নামেন্ট স্থগিত হয়েছে বা হচ্ছে। এদিকে দক্ষিণ এশিয়ার ফুটবলে করোনার কারণে মাস খানেক আগেই সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্ট স্থগিত হয়েছে।

এখন স্থগিত হলো সাফ অ-১৬ নারী টুর্নামেন্ট। আগস্টের শেষ সপ্তাহে হওয়ার কথা ছিল এই আসর। অ-১৯ নারী টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশ হলেও অ-১৬’র কোনো স্বাগতিক ছিল না।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন এই স্থগিতের সিদ্ধান্তকে স্বাভাবিক হিসেবেই দেখছেন, ‘সাফের অনূর্ধ্ব পর্যায়ে আমাদের সাফল্য রয়েছে। পরিস্থিতি অনুকূলে হলে আশা করি এই টুর্নামেন্টগুলো হবে। আমরা সেই অপেক্ষায় আছি।’

ছোটন এখন জাতীয় দল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এশিয়ান কাপ বাছাইয়ের জন্য। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের নিজ গ্রপের স্বাগতিক ছিল। এএফসি করোনা পরিস্থিতিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা