খেলা
এক পয়েন্টের আক্ষেপ 

অলিম্পিক থেকে বিদায় রোমান সানার

নিজস্ব প্রতিবেদক: অনেক স্বপ্ন নিয়ে টোকিও অলিম্পিকে পাড়ি দিয়েছিলেন রোমান সানা। ইস! মাত্র এক পয়েন্টের আক্ষেপ!শেষ ১৬ তে ওঠার লড়াইয়ে মাত্র ১ পয়েন্টর জন্য অলিম্পিকের স্বপ্ন শেষ রোমান সানার।

তবে রোমান যা করেছেন সেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস। অলিম্পিকে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ নক আউট পর্বে জিততে পারেননি। রোমান সেটি করে দেখিয়েছেন।

এলিমিনেশন রাউন্ডেই একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ খেলে এসেছিলেন রোমান। কানাডিয়ান আরচার ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের লড়াইটা হয়েছে আরও হাড্ডাহাড্ডি। এক সেট রোমান, তো আরেক সেট কানাডিয়ান।

প্রথম চার সেটের দুই জন দুটি করে জেতায় শেষ সেটটি হয় ফাইনাল। সেই শেষ সেটের প্রথম দুই তীরে দুই জনেই করেন ১৭। কানাডিয়ান আরচ্যার তৃতীয় তীর নয় মারেন। রোমান দশ মারলে জিততেন নয় মারলে টাইব্রেকার হতো। রোমান মারলেন আট। এক পয়েন্টের আক্ষেপ বাংলাদেশের।

অথচ যেভাবে রোমান শুরুটা করেছিলেন ক্রিসপিনের বিপক্ষে, তাতে মনে হচ্ছিল আরেকটা রাউন্ড উতরে যাওয়া বুঝি সময়েরই ব্যাপার মাত্র! প্রথম সেটে ৯, ৯ আর ৮ তুলে রোমান স্কোর করেছিলেন ২৬, জবাবে তার প্রতিপক্ষ তুলেছিলেন ২৫।

তাতে প্রথম সেটটা জিতে নেন রোমান। চলতি অলিম্পিকে প্রথমবারের মতো প্রথম সেটেই জয়ের স্বাদ পান তিনি।

আগের সেটে শুরুর তিরে নয় তুলে নিয়েও জয় তুলে নেওয়া গিয়েছিল। দ্বিতীয় সেটেও শুরুটা হলো সেই নয় দিয়েই। কিন্তু পরের দুই সেট থেকে সানা তুলতে পারলেন মোটে ১৬। মোট স্কোর দাঁড়াল তাতে ২৫। ক্রিসপিন জবাবে তিন তির থেকে যথাক্রমে ৯, ৯, আর ১০ নিয়ে তোলেন ২৮। দ্বিতীয় সেটটা এর ফলে ঝুলিতে পোরেন কানাডিয়ান এই প্রতিযোগী।

খেলায় ফেরে ২-২ সেট পয়েন্টে সমতা। পরের সেটেও ঘটল সেই একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন। তিন তির তিনটে ৯ তুলে রোমান স্কোর করলেন ২৭। ১০, ৯, আর ১০ তুলে এর জবাব দেন ক্রিসপিন। তৃতীয় সেটটাও যায় রোমানের বিপক্ষেই। ৪-২ সেট পয়েন্টে পিছিয়ে পড়েন তিনি।

লড়াইয়ে রোমাঞ্চ হাজির হল চতুর্থ সেটে এসে। ৮, ১০, আর ৯ নিয়ে রোমান তার গড়পড়তা পারফর্ম্যান্সটাই ধরে রেখেছিলেন। পা হড়কায় ক্রিসপিনের। তিন তির থেকে তুলতে পারলেন মাত্র ২৬, তাতে এক পয়েন্টের ব্যবধানে জিতে চার সেট শেষে ৪-৪ সমতায় চলে আসেন রোমান।

পঞ্চম সেটের শুরুতে আবারও পা হড়কায় ক্রিসপিনের। রোমানের ৯ এর বিপরীতে ক্রিসপিন তুলতে পারেন মোটে ৭ স্কোর। পরের তিরে রোমান তুলতে পারলেন ৮, এখানে দশ তুলে আবারও খেলায় ফেরেন রোমানের প্রতিপক্ষ। শেষ তিরেও তিনি তুললেন ৯, তাতে জিততে হলে রোমানের প্রয়োজন ছিল আরও একটা ১০ এ ১০ এর। কিন্তু সেই তিরেই দেশসেরা এই আরচার হড়কালেন পা, ৮ তুলে হারলেন এক পয়েন্টে। তাতে ৬-৪ সেট পয়েন্টে হারও নিশ্চিত হয় তার। অলিম্পিক থেকেও তার বিদায়ঘণ্টা বেজে যায় তাতে।

এদিকে রোমানের বিদায়ের সাথে বাংলাদেশের অলিম্পিক স্বপ্নও শেষ হলো প্রায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা