খেলা

নতুন মাইলফলকের হাতছানি মাহমুদউল্লাহর

ক্রীীড়া ডেস্ক : মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য খেলোয়ার। বর্ণাঢ্য ক্যারিয়ারে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

নিজের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলার অপেক্ষায় আছেন এ তারকা। এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডবের চারজনই ২০০’র মাইলফলক পেরিয়েছেন। বাকি ছিলেন মাহমুদউল্লাহ। সেটিই পূরণ হতে চলেছে।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুর দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় স্বাগতিকদের হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। এদিন মাঠে নামার মধ্য দিয়ে দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ পূর্ণ হবে মাহমুদউল্লাহর।

২০০৭ সালের ২৫ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়। একশ ওয়ানডে পূর্ণ হয় ৭ বছর পর, ভারতের বিপক্ষে মিরপুরে। আরও ৭ বছর পর হতে যাচ্ছে দুইশ।

দেশের হয়ে সবচেয়ে বেশি ২২৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

দ্বিতীয় সর্বোচ্চ ২১৮ ম্যাচে অংশ নেন ক্রিকেট থেকে অবসরের আগে নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

২১৯ ও ২১৫তম ওয়ানডে খেলার পথে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা