খেলা

ব্যালন ডি’অর পথে মেসি

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় ভালো একটা মৌসুম শেষের পর কোপা আমেরিকায় রীতিমতো বাজিমাত করেছেন তিনি। র্দীঘ ২৮ বছর শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। আর পেয়েছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার হয়ে কোন বৈশ্বিক শিরোপার স্বাদ। তিনি লিওনেল মেসি। তার রেশ ধরেই আরও একটি ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে মেসির হাতে!

সপ্তমবারের মতো ব্যালন ডি’অর মেসির হাতে উঠবে বলে মনে করছেন বার্সার কোচ রোনাল্ড কোম্যান।

যেমনটা বলছিলেন তিনি, ‘দেখুন পারফরম্যান্সই ওকে এগিয়ে দিচ্ছে। পুরো মৌসুমে দলের জন্য ও যা করছে, তা দুর্দান্ত। উদাহরণও বটে। মৌসুমের শুরুটা কঠিন হলেও গোল করায় সে তার সেই চেনা দাপট ধরে রেখেছে। লিও ফের প্রমাণ করেছে ও বিশ্বের সেরা।’

গেল সপ্তাহে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা জিতেছে মেসির আর্জেন্টিনা। টুর্নামেন্টের সেরা ফুটবলার তিনিই। মেসির এমন সাফল্যে খুশি কোম্যান।

জানাচ্ছিলেন, ‘কোপা আমেরিকা জেতার জন্য ও কত মরিয়া ছিল আমি জানি। শেষ পর্যন্ত ও পেরেছে। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর ব্যালন ডি’অর জেতায় ও এগিয়ে গেলো। আমার কাছে মেসিই ফেভারিট।’

এদিকে কোপা ছাড়াও গত মৌসুমে সব প্রতিযোগিতায় ৪৭ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন মেসি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা