খেলা

রোনালদোকে ফিছনে ফেলে বিশ্বরেকর্ডের পথে মেসি 

স্পোর্টস ডেস্ক: মাঠে কিংবা মাঠের বাইরে দুই জনের চলে প্রতিদ্বন্দ্বিতা। ভক্তদের চোখে কে সেরা? তা নিয়ে চলে নানা আলোচনা। বলেছি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির কথা।

তবে দলীয় হোক কিংবা ব্যক্তিগত, জীবনে কতশত ট্রফি জিতেছেন লিওনেল মেসি তার যেন ইয়ত্তা নেই। সর্বশেষ যে শিরোপাটা জিতলেন তার কি কোনো তুলনা হয়? মেসির কাছে তো বটেই, সম্ভবত গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তদের কাছেও নয়। তাই তো কোপা আমেরিকার শিরোপা নিয়ে তোলা এক ছবি ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে, এখন আছে আরও এক রেকর্ডের পথেই!

গোটা ক্যারিয়ারেই মেসি বলে এসেছেন, ‘ব্যক্তিগত রেকর্ড বা অর্জন নয়। দলের অর্জনই আমার কাছে মূখ্য।’ তবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী যতই বলুন, ব্যক্তিগত সব রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়েছে ঠিকই। মাঠের বাইরেও এবার একটা রেকর্ড এসে লুটিয়ে পড়েছে মেসির পায়ে।

ব্রাজিলকে তাদেরই ঐতিহ্যবাহী মাঠ এস্তাদিও দে মারাকানায় হারিয়ে তার আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২৮ বছর পর। এরপর সাজঘরে খালি গায়ে পরম আরাধ্য সেই শিরোপার সঙ্গে একটা ছবি তুলেছিলেন মেসি। রেকর্ড গড়েছে আর্জেন্টাইন অধিনায়কের সেই ছবি। এই প্রতিবেদন লেখার আগতক সে ছবি ‘লাভ’ প্রতিক্রিয়া পেয়েছে প্রায় ২ কোটি ৬৫ হাজার ৩৬০টি।

তাতেই গড়া হয়ে গেছে রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এখন ইনস্টাগ্রাম ইতিহাসের সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়া বিষয়ক’ ছবি হয়ে দাঁড়িয়েছে সে ছবি। এর আগে ক্রিশ্চিয়ানো গত ২৫ নভেম্বর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে একটা ছবি প্রকাশ করেছিলেন, যাতে প্রতিক্রিয়া এসেছিল প্রায় দুই কোটি। মেসির কোপা আমেরিকার ছবি পেরিয়ে গেছে সেটাই।

সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়া বিষয়ক’ ছবি তো বনে গেছে। এবার সে ছবি আছে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবি হওয়ার দৌড়ে। তবে সেটা হতে গেলে আরও বহুদূরের পথ পাড়ি দিতে হবে ছবিটিকে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা